1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

এসআই ওমর ফারুকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
এজাহারে নাম না থাকলেও অপহরণ, চাঁদাবাজির মামলার এক আসামির জবানবন্দিতে নাম আসায় উত্তরা পশ্চিম থানার উপ পরিদর্শক (এসআই) ওমর ফারুকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শক (আইজি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসআই ওমর ফারুকের নিম্ন আদালতে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আদালত। ওমর ফারুকের আগাম জামিন আবেদন খারিজ করে আজ বুধবার (২৪ এপ্রিল) এ আদেশ দেন বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. জাহাঙ্গীর কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আদালতের আদেশ  জানান আইন কর্মকর্তা মানিক।

মামলার বাদী জয়দেবপুরের পিরুজালী মধ্যপাড়ার শফিকুল ইসলাম এজাহারে বলেন, গত ২৪ নভেম্বর সন্ধ্যায় জয়দেবপুরের পিরুজালী আলিমপাড়ার তৈজুদ্দিনের খাবার হোটেলে বসে স্থানীয় মো. আহসান হাবিব রুবেলের সঙ্গে কথা বলছিলেন। এ সময় সাদা গাড়িতে করে কয়েকজন এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁকে জোর করে গাড়িতে তুলে চোখ-হাত বেধে ফেলেন। চলন্ত গাড়িতে তারা তাঁকে মারধর করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে্ন। মুক্তিপণ দিতে অস্বীকার করায় অপহরণকারীরা তাকে হত্যার হুমকি দেন। তখন পকেটে থাকা ১০ হাজার টাকা দিলেও অপহরণকারীরা তাঁর স্ত্রীকে ফোন করে মুক্তিপণ দাবি করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park