ডেমরা থানা চৌরাস্তা এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় মো. দুলাল হক (৬০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির ছেলে মোহাম্মদ আলী বলেন, আমার বাবা এক দোকান থেকে ভুসির বস্তা নিয়ে অন্য একটি দোকানের দিকে যাচ্ছিলেন। পথে ডেমরা চৌরাস্তায় এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেটকার তার ভ্যানে ধাক্কা দেয়। এতে আমার বাবা ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান, তাদের গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলায়। ডেমরার সারুলিয়া এলাকায় থাকতেন তারা। তারা চার ভাইবোন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ