1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁ কাইকারটেক হাটে পরিত‍্যক্ত ঝুঁকিপূর্ণ ভবনে অবৈধ কারখানা ! দুর্ঘটনার আশঙ্কায় শ্রমিক ও স্থানীয়রা

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
Oplus_131072

-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী হাট কাইকারটেক, সপ্তাহে রোববারে হাট হলেও জনসমাগম থাকে প্রতিদিনই,এখানে প্রায় চল্লিশ বছর আগে তৈরি করা ঝুঁকিপূর্ণ সরকারি একটি গোডাউনে চলছে অবৈধ প্লাস্টিকের দানা তৈরির কারখানা। এতে পরিবেশ বিঘ্নিত হচ্ছে,জানমালের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।

জানা যায়,এই ভবনটি সরকারি ভাবে পরিত‍্যক্ত ঘোষনা করা হয়েছে অনেক আগেই। তারপরও সেখানে সরকারি নির্দেশ অমান্য করে ইমরান খান নামের এক ব্যক্তি প্রভাব দেখিয়ে অবৈধ ভাবে প্লাস্টিকের দানা তৈরি করছে। এতে পরিবেশ নষ্ট হচ্ছে এলাকার,দানা তৈরীর সময় চারদিকে কালো ধোঁয়া, ও বিকট শব্দে এলাকাবাসীর যাতায়াতের সমস্যা হচ্ছে,অপরদিকে রয়েছে ঝুঁকিপূর্ণ ভবন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যে কোন সময় ধ্বসে পরে জানমালের মারাত্মক ক্ষয়ক্ষতি হতে পারে বলে এলাকাবাসী মনে করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়,পরিত‍্যাক্ত ও ঝুকিপূর্ন ভবনটির কঙ্কালসার দেহ,জায়গায় জায়গায় প্লাসটার খুলে পড়েছে। তা দেখার পরও বেঁচে থাকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়েই কাজ করছে হতদরিদ্র কিছু মানুষ। অত্র কারখানার মালিক ইমরান খান দাম্ভিকথার সহিত বলেন,আমি দশ বছরের জন্য উপজেলা প্রশাসন থেকে লীজ নিয়েছি। কাগজপত্র আছে কিনা জানতে চাইলে তালবাহানা শুরু করেন,পরে এই প্রতিবেদককে মোগরাপাড়া চৌরাস্তায় চায়ের নিমন্ত্রণ করে,ম্যানেজ করার চেষ্টা করেন।  এদিকে এলাকাবাসীর দাবী করেন অচিরেই ঝুঁকিপূর্ণ এই ভবনটিকে সীলগালা করতে হবে। অন্যথায় এর দায় ভার স্থানীয় প্রশাসনকেই নিতে হবে। কারণ হিসেবে তারা বলেন, অবৈধ কারখানার মালিকের দাবী সে ভাড়ায় কাজ করছে। এই ভবনটির মালিক যেহেতু উপজেলা প্রশাসন,ঝুঁকিপূর্ণ ভবন কি ভাবে ঐ ব্যক্তির নিকট ভাড়া দিলো এই বিষয়টি স্পষ্ট করা। এই ভবন ও পরিবেশ দূষিত কারখানায় বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রথমে মৌখিক ভাবে জানানো হয়। পরে নির্বাহী কর্মকর্তাকে(ইউএনও) বরাবর লিখিত দরখাস্ত করেন পরিবেশ উন্নয়ন সোসাইটি। কিন্তু এখন পর্যন্ত অজানা কারনে তারা বদির হয়ে বসে আছেন,কোনো সাড়াশব্দ নাই। আর যাচাই না করেই কি ভাবে বিদ্যুৎ সংযোগ দিলো পল্লী বিদ্যুৎ তাও বোধগম্য নয় বলে জানান তারা ।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park