1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজং উপজেলা পরিষদ নির্বাচন: যাচাই-বাছাইয়ে ৪ জনের প্রার্থিতা বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ ২১ মে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মনোনয়নপত্র আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) যাচাই-বাছাই করা হয়েছে। বাছাই শেষে লৌহজং উপজেলায় ৪ জনের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এসব প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপি, মামলার বিষয় উল্লেখ না করে মনোনয়ন জমা ও মনোনয়নপত্রে নানা অসঙ্গতির অভিযোগ আনা হয়েছে।

জেলা রিটার্নিং কার্যালয় সুত্রে এ তথ্য যানা যায়৷
তবে বাতিল হওয়া প্রার্থীরা আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে আগামীকাল ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ২৭-২৯ এপ্রিলের মধ্য। তফশিল অনুযায়ী ৩০ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহার ও ২ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
স্থগিত হওয়া চেয়ারম্যান প্রার্থী হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার হলফ নামায় মামলা থাকার বিষয় উল্লেখ না থাকায় প্রার্থিতা বাতিল৷
স্থগিত হওয়া ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন তপন তিনি গোপন ঠিকাদারি কাজে অংশ নেয়া ও মামলা থাকায় এবং উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য মো. জামাল হোসেন তার মামলা থাকায় প্রার্থিতা বাতিল৷
এছাড়া স্থগিত হওয়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন- উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক শামীমা খানম তার স্বামীর ঋণখেলাপি তিনি জামিনদার থাকায় প্রার্থিতা বাতিল৷

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park