1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

সোনারগাঁয়ে  ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়ন দাখিল 

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
Oplus_131072

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। গত রবিবার মনোনয়নপত্র জমার শেষ দিনে নারায়ণগঞ্জ জেলা রিটানিং অফিসারের কক্ষে তারা এ মনোনয়নপত্র দাখিল করেন। জানাগেছে, আগামী ২১ মে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সোনারগাঁয়ের উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, বর্তমান ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুম চৌধুরী, সোনারগাঁ উপজেলা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আজিজুল ইসলাম মুকুল, সোনারগাঁ পোলেট্রি এসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম খোকন, সোনারগাঁ শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক সভাপতি আবুল ফয়েজ শিপন ও কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ মাহবুব আলম মনোনয়নপত্র দাখিল করেন।এদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সাবেক ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, জেলা পরিষদের সাবেক সদস্য এডভোকেট নুরজাহান ও ফরিদা পারভীন শ্যামলী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park