1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প বৈশাখী মেলায় কমলা রানী পালার আসর

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে কমলা রানী ও সাগর দিঘি পালা গানের আসর অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ময়ুর পঙ্খী লোকজ মঞ্চে এ পালা গানের আসর অনুষ্ঠিত হয়। লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত ১৫দিন ব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নবম দিনে এ পালা গানের আসর হয়। মঞ্চে পালা গান পরিবেশন করেন কুদ্দুস বয়াতি ও তার দল অংশ নেন। এর আগে  ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে ‘ কিসসা পালার বয়াতি ও পরিবেশনায়  বহুমাত্রিক চরিত্রের বিস্তার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।ফাউন্ডেশনের   রেজিষ্ট্রেশন কর্মকর্তা একেএম মুজাম্মিল হক মাসুদের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেনের উপ- পরিচালক একেএম আজাদ সরকার। ফাউন্ডেশনের আগত দর্শনার্থী, ফাউন্ডেশনের কর্মকর্তা, কর্মচারী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা পালা গান উপভোগ করেন। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড.আমিনুর রহমান সুলতান বলেন, দেশের হারিয়ে যাওয়া ঐহিত্যকে পুনরুদ্ধার করার লক্ষে ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। প্রযুক্তির যুগে পালা গানের আসর আর তেমস দেখা যায় না। ফাউন্ডেশন কর্তৃপক্ষ দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ঐহিত্য নতুন প্রজন্মের কাছে নতুন করে পরিচয় ঘটিয়ে দেওয়ার কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park