1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

আতাউর রহমান মুকুলকে অবাঞ্ছিত ঘোষনা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

বঙ্গবন্ধুকে নিয়ে মন্তব্য করায় বহিষ্কিত বিএনপি নেতা আতাউর রহমান মুকুলকে অবাঞ্ছিত ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল ওরফে ভিপি বাদল। তিনি বলেন, ‘বঙ্গবন্দুকে নিয়ে মন্তব্য করায় মুকুলকে অবাঞ্ছিত ঘোষনা করলাম’
রবিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় বন্দর ফরাজিকান্দা আওয়ামীলীগ অফিসের প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এম এ রশিদের পক্ষে এই মতবিনিময় সভা শেষে এ কথা বলেন ভিপি বাদল।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল বলেন, আমাকে এখানে আসার সময় জানানো হলো, কেউ বলেছে বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধে কোন অবদান নেই। যারা এই কথা বলেছে তারা তো স্বাধীনতা বিরোধী মানুষ। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জিত এই স্বাধীনতার পক্ষে তারা প্রথম থেকেই ছিলো না। তাদের দাত ভাঙ্গা জবাব দিতে হবে ভোটার মাধ্যমে। আমরা সবাই রশিদ ভাইকে বিপুল ভোটে জয়ী করে সেটা প্রমাণ করে দেব। এই নারায়ণগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাটি।
তিরি আরও বলেন, ২ এমপি শামীম ও সেলিম ওসমানের সাথে কথা বলেই আজ আমি এই উদ্যোগে এসেছি। আজ আবু সুফিয়ানকে আওমীলীগের প্রাথী হিসেবে কোথাও দাড় করিয়ে দিলে আমার মনে হয়না তিনি ফেল করবেন। কারণ আওয়ামীলীগের প্রার্থী কখনো ফেল করে না। এবার নির্বাচনে রশিদ ভাইকে সবাই ভোট দিবেন। আমরা রশীদ ভাইয়ের ভোটের জন্য প্রতি ঘরে ঘরে যাবো। বন্দরের মাটি একমাত্র নৌকার ঘাটি। কেন্দ্রর নেতারা যখন জেনেছে এখানো নেকৈার ২ জন প্রার্থী তখন তারা আমাকে বলেছে, এখানে ২ জন নৌকা কেন। আমাদের শেষ হাসিনা আপা রশীদ ভাইকে খুব ভালোবাসেন। আজ সুফিয়ান যে সমর্থন দিয়েছে সেটাকে আন্তরিক অভিনন্দন জানাই। রশিদ ভাই অভিজ্ঞ নেতা। এখানে যারা আছেন, আমরা যার যার সেন্টারের নৌকার ভোট বুঝে নেব। জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আমরা এমএ রশীদ ভাইয়ের জন্য ভোট চাই।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park