1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

এমএ রশীদকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আবু সুফিয়ান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশীদকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন আরেক আওয়ামী লীগ নেতা একেএম আবু সুফিয়ান। রোববার (২১ এপ্রিল) বিকেলে এমএ রশীদের নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে একথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সময় সবসময় সুষ্ঠু নির্বাচন হয়। তবে বিএনপি এ সরকারকে ও নির্বাচনকে বিতর্কিত করতে দেশে বিদেশে অপপ্রচার করছে। আমাদের এই উপজেলা নির্বাচন গতবার দলীয় প্রতীকে হলেও এবার উন্মুক্ত। এবার আমরা দুজনেই মনোনয়ন নিয়েছিলাম। তবে এখানে একজন জাতীয় পার্টির নামধারী প্রার্থী নির্বাচন করছে যার পূর্বপুরুষরা স্বাধীনতাবিরোধী ছিল। এখানে বিএনপিও ঘোমটা লাগিয়ে এসেছে। আতাউর রহমান মুকুল বিএনপির লোক। তারা নির্বাচনে আসে আবার বলে নির্বাচনে আসি না।
সুফিয়ান বলেন, আমার দলের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। আমাদের যেকোন একজনকে আওয়ামী লীগের প্রার্থী হতে হবে এবং জয় ছিনিয়ে আনতে হবে। যেহেতু রশীদ ভাই বীর মুক্তিযোদ্ধা। তাকে সমর্থন জানিয়ে আমি সরে দাঁড়িয়েছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park