1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

সোনারগাঁয়ে শিশুকে পুড়িয়ে হত্যার চেষ্টা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

নারায়াণগঞ্জের সোনারগাঁয়ে বাড়ি ওয়ালার সঙ্গে ঝগড়ার জেরে তার ৭ বছরের নিষ্পাপ কন্যা শিশুকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে ভাড়াটিয়ার বিরুদ্ধে।  এ ঘটনায় রবিবার শিশুটির পিতা বাদী হয়ে ২ জনকে আসামী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিশ এলাকার সুমন প্রধানের ৭ বছরের কন্যা শিশু দোয়াকে আগুন লাগিয়ে হত্যা করার চেষ্টা করেন তার বাড়ির ভাড়াটিয়া সঞ্জয় কুমার পাল ও তার বাবা মনিশংকর পাল। গত দুই বছর ধরে যশোর জেলার মনিরামপুর থানার ঢাকুরিয়া এলাকার সুঞ্জয় কুমার তার স্ত্রী-পরিবার নিয়ে সুমন প্রধানের পঞ্চম তলা ভবনের ৪র্থ তলায় ভাড়া থাকছেন। গত ছয় মাস ধরে ভাড়া না দিয়ে তালবাহানা করে আসছে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই সুত্র ধরে গত ১২ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে বিবাদী সুমনের ৭ বছরের নিষ্পাপ শিশুকন্যা দোয়াকে ডেকে নিয়ে দরজা লাগিয়ে মারধর করে শরীরে ম্যাচের কাঠি দিয়ে তার জামায় আগুন লাগিয়ে দেয়। এসময় শিশুর ডাক চিৎকারে তার পিতা ও আশপাশের লোকজনের সহায়তায় দরজা খুলে গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইনিস্টটিউট হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে গত দেড় মাস ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছে। ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী পাষন্ড সঞ্জয় কুমার পালের দৃষ্টান্তমূল শাস্তি দাবি করেছেন। এ ব্যপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান পিপিএম বলেন,এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park