1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

সোনারগাঁয়ের জনগণের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই –সাবেক সংসদ খোকা 

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
Oplus_131072

গ্রীষ্মের খরতাপ ও তীব্র দাপদাহ উপেক্ষা করে নিজ নির্বাচনী এলাকার জনগণের সাথে গলি থেকে রাজপথ ঘুরে ঘুরে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের দুই দুইবারের সাবেক সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা। গত শনিবার রাতে সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। জানা গেছে, ঈদের দিন বৃহস্পতিবার নামাজ এর পর থেকে প্রতিদিন রাত পযন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৌঁছলে দলের নেতাকর্মী ও স্থানীয় লোকজন তাদের প্রিয় নেতা সাবেক এমপি লিয়াকত হোসেন খোকাকে কাছে পেয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন । এর প্রতিদিনের ধারাবাহিকতায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন হাট বাজার প্রত্যন্ত এলাকা ঘুরে সকল স্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন খোকা। এসময় তিনি সবার খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক দিকনির্দেশনা দেন। দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজন ঈদের পরেই প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকে নিজেদের বাড়িতে প্রিয় নেতাকে নিমন্ত্রণ পর্যন্ত করেছেন । নেতাকর্মীরা প্রিয় নেতাকে একান্ত সান্নিধ্যে পেয়ে ঈদের আনন্দ উচ্ছাস প্রকাশ করেন। এসময় তরুণ প্রজন্মের নেতাকর্মী এবং সমর্থকরা ফটোসেশন করেন। অনেকেই সেলফিও তুলছেন প্রিয় নেতার সাথে। ঈদ আনন্দের এই মিথস্ক্রিয়ায় সর্বস্তরের মানুষের সাথে মিশে গিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সাবেক সংসদ লিয়াকত হোসেন খোকা।  এ সময় তার সাথে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার সহ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park