ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দূরদর্শী নেতৃত্বে স্মার্ট হবে আগামীর কৃষি। কৃষি সমৃদ্ধির মাধ্যমে এর সুফল পাবে দেশ ও দেশের কৃষক। আজ শনিবার দুপুরে জেলার সিংড়া উপজেলা পরিষদ হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে পাট ও আউশ বীজ এবং সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সিংড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ হাজার ৫০০ কৃষকের মধ্যে পাঁচ কেজি করে আউশ ব্রিধান-৯৮ বীজ এবং দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার বিতরণ এবং এক হাজার ৯০০ কৃষকের মাঝে এক কেজি করে পাট বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ