1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

নিজে কেঁদে এবং সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন সোনারগাঁয়ের এসিল্যান্ড ! 

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
Oplus_0

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার অফিসার্স ক্লাবের মিলনায়তনে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায়ী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ এর  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড.সামসুল ইসলাম ভুইয়া । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত সহকারী কমিশনার ( ভুমি) সৈয়দা সালেহা নুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক। যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল হাবীব এর সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান,সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ মোশাররফ হোসেন, মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল,এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী  মোঃ  মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। এর আগে সকলের ভালবাসায় সিক্ত হলেন বিদায়ী অতিথি সহকারি কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম। অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বিদায়ী অতিথি সহকারি কমিশনার (ভূমি)মোঃ ইব্রাহীম ও নবাগত সহকারী কমিশনার (ভুমি) সৈয়দা সালেহা নুর কে।  শেষে বিদায়ী অতিথিকে সোনারগাঁ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করা হয়। এরআগে বৃহস্পতিবার সকালে এ কর্মকর্তার সাথে অফিসে বিদায় শুভেচ্ছা বিনিময় করেন সোনারগাঁ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুর নবী জনি,সাংবাদিক আসাদুজ্জামান নুর, মোঃ পনির,হাবিবুর রহমান। প্রসঙ্গত, সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইব্রাহীমকে সিনিয়র সহকারী সচিব /সিনিয়র সহকারী কমিশনার পদোন্নয়ন করা হয়েছে। তিনি গত ২৪ মে ২০২২ ইং তারিখে সোনারগাঁ উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park