সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. বাবুল ওমর বাবু বলেন, আমাদের এমপি সাহেব সোনারগাঁকে মাদক,সন্ত্রাস, ভূমি দস্যুমুক্ত স্মার্ট সোনারগাঁ হিসেবে গড়ে তুলতে চান। শপথ গ্রহণের পর থেকেই তিনি সোনারগাঁয়ের বুদ্ধিজীবিদের দাওয়াত দেন। তাদের থেকে নানা বিষয়ে পরামর্শ নেন। আমি ও বড় ভাই মোশাররফ সেই বৈঠকে দাওয়াত পেয়েছিলাম। অথচ যারা আমাদের ভূমিদস্যু-চাঁদাবাজ বলে আখ্যা দিচ্ছেন, তারা কেউ সেখানে আসেন নি। এমপি সাহেব অবশ্যই জানেন কাদের দ্বারা সমাজকে গড়ে তোলা সম্ভব। তাই যোগ্য ব্যক্তিদের সাথে নিয়ে সোনারগাঁবাসীর জন্য কাজ করে যাচ্ছেন।
শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার চেঙ্গাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নির্বাচনী প্রচারণা কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. বাবুল ওমর বাবু।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ