প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ- প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মাঠে এর আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকসানা খাইরুন্নেছার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার।
উপজেলা প্রাণী সম্পাদক সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. নাঈমুর রহমানের সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার অর্ধশতাধিক খামারি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা প্রাণিসম্পদের স্টলগুলোআ ঘুরে দেখেন। বৃহস্পতিবার শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত। প্রদর্শনীতে ৩২ টি স্টলে উন্নত জাতের গরু, ছাগল, মহিষ, পশুপাখি, পশুখাদ্য, দুগ্ধজাত খাবার ও পশু চিকিৎসার ওষুধ প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে তিন ক্যাটাগরি উপজেলায় মাংস উৎপাদনে কাহেতারা এগ্রো ও দুধ উৎপাদনে আল বাকারা এবং পাখি বিক্রমপুর পাখি হাউজ প্রথম হয়েছে৷ #
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ