নানা আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের লৌহজংয়ে তিন দিন ব্যপি বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩১ বরণ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের নেতৃত্বে লৌহজং পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

বিভিন্ন সংগঠন মুখোশ, হরেক রকম পুতুল ও কাগজ দিয়ে তৈরি পাখিসহ নানা সাজে সেজে উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা সেই র্যালীকে অংশ নেয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা মাঠে অনুষ্ঠিত হয় পান্তা উৎসব।
পরে সেখানে সাপের খেলা, ঘুড়ি উড়ানো, দেশত্ববোধক গান, নৃত্য উৎসবসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি অনুষ্ঠিত হয়।
এছাড়া আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্তরে বড় পর্দায় আরেফিন শুভ অভিনীত “মুজিব একটি জাতির রুপকার” চলচ্চিত্র প্রদর্শিত হবে৷#
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ