1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

নগরীর সমস্যা সমাধানে এনসিসিকে যে পরামর্শ দিলেন শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

নগরীর যানজট ও হকার সমস্যাসহ বিভিন্ন সমস্যায় কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। েতিনি বলেন, নারায়ণগঞ্জের যানজট একটা সমস্যা, এছাড়া আর কোন সমস্যা নাই। আমি এটা বিশ্বাস করি না। আলোচনা করে সবগুলি পার্ট বাই পার্ট সলভ করা উচিত। যানজট নিয়ন্ত্রনে দুই সেক্টর কাজ করবেন এবং এর একটি হলো সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের কাউন্সিলরসহ অন্যান্য কর্মকর্তারা মিলে চাহিদাপত্র তৈরী করবেন। শহরের সমস্যা গুলো সেই চাহিদাপত্র তুলে ধরবেন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট তা জমা দিবেন।

সোমবার (৮ এপ্রিল) বিকেএমইএ‘র ভবনে প্রেস ক্লাবের আয়োজনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীলসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।

এসময় শামীম ওসমান আরও বলেন, আমার বড় ভাইয়ের ব্যবসায়ীদের সহযোগিতা নিয়ে ৪৫ লক্ষ টাকা পুলিশকে দিয়েছেন যানজট নিয়ন্ত্রণে। কিন্তু আমরা প্রশ্ন হলো, কেন টাকা দিতে হবে। এটাতো এমপির দায়িত্ব না, সরকারই তো এর জন্য টাকা দেয়। হকারদের ক্ষেত্রে আমি আগেও বলেছি, এরা বসলে সব জায়গায় বসবে আর নয়তো কোথাও বসবে না। আমি মানুষের পেটের ধাক্কা দিতে রাজি না। আবার শহরকে অবৈধ বানাতে রাজি না। আমরা সেই সহযোগিতা করবো সিটি কর্পোরেশনকে। সিটি কর্পোরেশন জেলা প্রশাসনের কাছে চাহিদা পত্র দিবে, যেখানে বলবে আমরা এটা এবং সেটা লাগবে। সেই প্রেক্ষিতে প্রশাসন ব্যবস্থা নিবে।

এমপি বলেন, সাধারণ গরীব মানুষের উপর জোর খাটিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব না। যদি আমি হকারদের আশ্রয় দিতাম তাহলে তারা সেখানে বসতো। আমার কাছে আজ পর্যন্ত তারা কথা বলতে পারে নাই। তারা আসলেই আমি তাদের ধমক দিই যাতে ওরা চলে যায়। সৃষ্টিকর্তা বলেছেন মানুষের জন্য কারো, সৃষ্টির জন্য করো। সব জায়গায় এটা বলা আছে বেশি বেশি দান করো। নগরীর যে সমস্যা হয় এটা নিয়ে আমরা সবাই মিলে কাজ করতে পারি। কিভাবে একটা একটা করে কন্ট্রোল করে সমস্যার সমাধান করতে হবে সেটা আমাদের সবাই বসে সিদ্ধান্ত নিতে হবে। এখন এমন কিছু বলতে চাই না যার জন্য মৃত্যুর পর কেয়ামতের দিন আমার আল্লাহর কাছে জবাব দিতে হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park