1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে গোসল করতে গিয়ে মৃগীরোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে গোসল করতে গিয়ে শান্ত বেপারী (২৪) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার গাঁওদিয়া ইউনিয়নে ডহরি-তালতলা খালে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত শনিবার দুপুরে গোছল করতে গিয়ে নিখোঁজ হন শান্ত। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি ঘটনাস্থলে গিয়ে রাত দেড়টা পর্যন্ত খুঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি৷ আজ (৭ ফেব্রুয়ারী) রবিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন বেড়াজাল ফেলে মরদেহে উদ্ধার করে৷

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিলে ডহরি-তালতলা খালে গোসল করতে যায়। পরে বিকাল হয়ে যায় কিন্তু বাড়ি ফিরে আসে না। পরে ঘটনাস্থলে গিয়ে অনেক খোজাখুজি করে। এক পর্যায়ে উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরী এসে রাত দেড়টা পর্যন্ত খোঁজাখুজি করে কিন্তু কোথাও পাওয়া যায়নি। সকালে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। আরও জানা যায়, নুরপুর গ্রামের শাহআলম বেপারির পুত্র শান্ত মৃগীরোগে আক্রান্ত ছিলেন।

এ ঘটনায় লৌহজং থানার একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
ঘটনার দিন রাতে ও উদ্ধারের পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) রোকসানা খায়রুন নেছা৷ এবং নিহতর পরিবারের প্রতি সমবেদনা পোষণ করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park