ঈদ উপলক্ষে জেলখানায় নিহত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম আলী হোসন প্রধানের পরিবারের কাছে ঈদ উপহার দেওয়া হয়েছে। শনিবার (৬ এপ্রিল) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের পক্ষ থেকে এ উপহার দেওয়া হয়। এদিন সকালে নিহত মরহুম আলী হোসনের বড় মেয়ে তানিয়ার হাতে ঈদ উপহার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক এড. মো. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ