1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

১০ বছরের উন্নয়ন তুলে ধরে সাবেক এমপি খোকার মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

সোনারগাঁয়ে সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকা বিগত ১০ বছরের উন্নয়ন ও আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার(৪ এপ্রিল) বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঈশাখাঁ টুরিস্ট হোম এন্ড কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিয়াকত হোসেন খোকা বলেন, ২ বার সোনারগাঁয়ে সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছি। সাংসদ থাকাকালীন সময়ে সোনারগাঁয়ে বিভিন্ন গুরুত্বপূর্ন ব্রীজ, স্কুল কলেজ ভবন নির্মাণ, কালভার্ট, রাস্তা ঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন করেছি। এছাড়াও শিক্ষা সংস্কৃতি নিয়ে কাজ করেছি। করোনা পরিস্থিতি মোবাবেলায় নিজস্ব দল গঠন করে খাদ্য চিকিৎসার ব্যবস্থা করেছি। করোনায় ৫৮ জন মারা যাওয়া মানুষ তার করোনা যোদ্ধারা তাদের দাফনের ব্যবস্থা করেছি।
তিনি বলেন, সোনারগাঁয়ের এমন কোন বিভাগ নেই, যেখানে তার উন্নয়ন হয়নি। তিনি রাস্তাঘাট, ব্রীজ,হাসপাতাল ৩১ থেকে ৫০ শয্যায় উন্নিত, শিক্ষা, হাটবাজার, নদী বেষ্টিত নুনেরটেক গ্রামের বিদ্যুতায়ন, শেখ রাসেল স্টেডিয়াম, ইউলুপ, ফুট ওভার ব্রীজ, খাল খনন, ওয়াসা পানি সাপ্লাই, ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ ও পৌর এলাকায় ডাম্পিং ব্যবস্থা গ্রহন করেছি।
সাবেক সংসদ সদস্য খোকা আরও বলেন, আমি সোনারগাঁয়ে যে সকল উন্ন্য়নের পরিকল্পনা বাস্তবায়নের টেন্ডার প্রক্রিয়া শেষ করেছি সেগুলো আগামী ২ বছর পর্যন্ত বর্তমান সাংসদের উন্নয়ন কাজের উদ্বোধন করতে পারবেন। আগামী দিনগুলোতে সোনারগাঁবাসীর উন্নয়নের পাশে থাকার অঙ্গীকার করছি। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park