বন্দরে অটিজম চাইল্ড কেয়ারে অধ্যায়নরত প্রতিবন্ধী শিশু-কিশোরদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সাবিলা ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দধামের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার মো: মারুফ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ইকবাল আহমেদ , আনন্দধামের মহাসচিব শ্রী বিশ্বজিৎ সাহা, প্রতিষ্ঠানটির পরিচালক মতিউর রহমান মুক্তি, খোকন গাজী, মো: সেলিম, আবদুর রহমান বাচ্চু, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষয়েত্রী বৃন্দ,অভিভাবক বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ