1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

শ্রমিকদের বেতন বোনাস পরিষদে কাজ করছে শিল্প পুলিশ -ডি আই জি আজাদ মিয়া

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
Oplus_131072

গার্মেন্টসসহ শিল্প প্রতিষ্ঠানগুলোতে ধাপে ধাপে ঈদের ছুটি দেওয়া হলে রাস্তাঘাটে যানজটের চাপ কম পড়বে, ঈদযাত্রা সহনীয় হবে বলে মন্তব্য করেছেন শিল্প পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া।  বুধবার দুপুরে নারায়ণগঞ্জের কাঁচপুরে অবস্থিত রপ্তানীমুখী এ্যাসকোয়‍্যার লিমিটেড গার্মেন্টস পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সবাই এক সঙ্গে বাড়ি যেতে চাইলে রাস্তাঘাটে ট্রাফিক জ্যামের সৃষ্টি হবে। এজন্য মালিকপক্ষকে আমরা অনুরোধ করেছি তারা যাতে ধাপে ধাপে ছুটি দেন, তাহলে ঈদ যাত্রাটা সবার জন্য সহনীয় হবে। ঈদের পূর্বেই শ্রমিকদের বেতন-বোনাস যাতে পরিশোধ করা যায় সেটা নিয়েও কাজ করছে শিল্প পুলিশ।  ডিআইজি মো. আজাদ মিয়া বলেন, শ্রম মন্ত্রণালয় ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে ঈদের ছুটি ঘোষণা করা হবে সেটা যেন শিল্প প্রতিষ্ঠানগুলোতে ধাপে ধাপে দেওয়া হয়। ধাপে ধাপে ছুটি দেওয়া হলে হ্রাসটা কম হবে। একেবারে সবাই বাড়ি যেতে চাইলে রাস্তাঘাটে ট্রাফিক জ্যামের সৃষ্টি হবে। এজন্য আমরা মালিকপক্ষকে অনুরোধ করেছি, তারা যেন পর্যায়ক্রমে ছুটি দেন তাহলে সবার জন্য ঈদযাত্রাটা সহনীয় হবে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে কোন প্রতিষ্ঠানগুলোতে সমস্যা হতে পারে, সেজন্য শিল্প পুলিশ কাজ করে যাচ্ছে। মালিকপক্ষ যেকোনভাবে ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ করতে পারেন। আমাদের শ্রমিক ভাই-বোন যারা আছেন, তারা যেন ঈদের পূর্বে বেতন-বোনাস নিয়ে বাড়ি যেতে পারেন। আনন্দ ও উৎসবের সঙ্গে তারা যাতে ঈদ উদযাপন করতে পারেন সেই চেষ্টা চলছে। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান, শিল্প পুলিশ-৪ পুলিশ সুপার শারমিন আক্তার, সহকারী পুলিশ সুপার মো. আইনুল হক, এস এম আজিজুল হক, গনেশ গোপাল বিশ্বাস, পরিদর্শক সেলিম বাদশা প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park