1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

এই অবৈধ পয়সা হিসেব দিতে হবে: এম এ রশীদ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

আসন্ন  উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদের সর্মথনে বন্দর উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যাগে আলোচনা সভা, দোয়া ও ইফতার  মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) বাদ আছর বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকায় এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ বলেন, আমি নির্বাচন করব না বলেছিলাম। আমার শারিরীক অবস্থা তেমন একটা ভালো না। কিন্তু মাননীয়  এমপি মহাদয়ের অনুরোধে আমি নির্বাচন করছি। আসন্ন নির্বনাচনে চলছে কালো টাকার ছড়াছড়ি। উপজেলা নির্বাচন করার জন্য কাজিম ভাই আমাকে অনুপ্রেরনা দিয়েছে। এদেশের মানুষ মুক্তিযোদ্ধাদের ভূলে যাবে না। আমি অবৈধ পয়সা কামাইনি। এই অবৈধ পয়সা হিসেব দিতে হবে। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি খেটে খাওয়া মানুষদের সাথে নিয়ে রাজনিতী করেছি।
বন্দর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ মোজ্জাম্মেল হকের সভাপতিত্বে ও একই কমিটির সাধারণ সম্পাদক রাফিয়ান আহম্মেদের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান। আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ,কে,এম, ইব্রাহিম কাশেম, মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, শ্রমিকলীগ নেতা সবুজ সিকদার, চুন্নু মাষ্টার, নারায়ানগঞ্জ মহানগর মহিলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক হুসনে  আরা বেগম, বন্দর উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ- সভাপিত নয়ন, একই কমিটির সহ-সভাপতি শাহজাহান, একই কমিটির সহ-সভাপতি নূর মোহাম্মদ, কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আসিক মাহামুদ, বন্দর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সোহাগ, বন্দর থানা থ্রী হুইলার শ্রমিক কমিটির সাধারন সম্পাদক এবাদুল্লাহ, ধামগড় ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক খোকন প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park