1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

রূপগঞ্জে সহস্রাধিক দুস্থ পরিবারের মাঝে আইনজীবীর নগদ অর্থ বিতরণ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সহস্রাধিক দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন চেয়ারম্যান প্রত্যাশী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কবির হোসেন। প্রত্যেক পরিবারকে ৫’শ করে টাকা দেওয়া হয়।
মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলার রূপগঞ্জ, দক্ষিণ নবগ্রাম, মুশুরী ও সাহাপুর গ্রামের সহস্রাধিক পরিবারের মাঝে এই অর্থ প্রদান করা হয়। এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কবির হোসেন বলেন, বিগত ১৬ বছর ধরে রূপগঞ্জের মানুষদের সেবা করে আসছি। সুখে – দুঃখে সব সময় তাদের পাশে এসে দাঁড়িয়েছি। এই জনগণের পাশে দাঁড়াতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছি, রক্ত ঝরেছে। তবুও জনগণের পাশে আছি থাকবো। ২০১১ সালের রিট পিটিশনের মাধ্যমে নির্বাচন বন্ধ হয়ে যায়। সেই নির্বাচন সাড়ে তিন বছর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মহামান্য হাই কোর্টের নির্দেশে সীমানা নির্ধারণ করে এই এলাকায় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। তাই আশা করছি, আসন্ন নির্বাচনে জনগণ আমার পাশে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ বায়তুন নুর জামে মসজিদের সভাপতি আব্দুল মজিদ, সেক্রেটারি নজরুল ইসলাম, অ্যাডভোকেট সামাউন, মোবারক হোসেন, কবির হোসেন, আবু তাহের, সেলিম, মকবুল হোসেন, বদরুল, আলমাস, জুয়েল, মোস্তাফিজ, আয়নাল হক, আব্দুর রউফ, ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার খোরশেদ সহ প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park