1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

রূপগঞ্জের হাসেম ফুডের শীর্ষ দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

রূপগঞ্জের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানার (সেজান জুস) মালিক এম এ হাসেম ও উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মামুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন শ্রম আদালত। মঙ্গলবার (২ এপ্রিল) নারায়ণগঞ্জ শ্রম আদালতের চেয়ারম্যান কিরন শংকর হালদার এ পরোয়ানা জারি করেন। জানা যায়, ২০২১ সালের ৮ জুলাই অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যুর ঘটনার আটদিন আগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জের শ্রম পরিদর্শক নেছার উদ্দিন এ মামলা করেন।

মামলার বাদী নেছার উদ্দিন বলেন, ২০২১ সালের ৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জন নিহত হন। তবে এ ঘটনার ঠিক আটদিন আগে ২০২১ সালের ৩০ জুন শ্রম আইনের ৯টি ধারা লঙ্ঘনের অভিযোগে আমি বাদী হয়ে ঢাকার শ্রম আদালতে একটি মামলা করেছিলাম। যেখানে অভিযুক্ত করা হয়েছিল কারখানার মালিক এম এ হাসেম ও উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মামুনুর রশিদকে। তিনি আরও বলেন, মামলায় অভিযোগ করা হয়েছিল করোনা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কারখানায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। কারখানার পূর্ব দিকের ছয়তলার কক্ষে নির্মল বায়ু চলাচলের ব্যবস্থা না থাকা, পরিদর্শক কর্তৃক কাজের সময়সূচির নোটিশ অনুমোদন না করা, কার্যকর সেফটি কমিটি না থাকা, যন্ত্রপাতি স্থাপনের ক্ষেত্রে দেওয়ালের ব্যবধান এক মিটার না রাখা, অনুমোদিত নকশার সঙ্গে বর্তমান কারখানার মেশিন আউট-লেট প্ল্যানের সামঞ্জস্য না থাকা, বর্তমান শ্রমিক সংখ্যানুপাতে লাইসেন্স ক্যাটাগরি সঠিক না থাকা এবং ভবনের ভেতরে বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা না থাকা। ঢাকার শ্রম আদালতে দায়েরকৃত মামলাটি সম্প্রতি নারায়ণগঞ্জ শ্রম আদালতে স্থানান্তর করা হয়েছে। ওই মামলায় নারায়ণগঞ্জ শ্রম আদালতের বিচারক আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন। এদিকে হাসেম ফুডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যুর ঘটনায় রূপগঞ্জ থানায় ২০২১ সালের ১০ জুলাই একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় কারখানা মালিক এম এ হাসেম (৭০), তার ছেলে হাসীব বিন হাসেম ওরফে সজীব (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), তাওসীব ইব্রাহীম (৩৩), তানজীম ইব্রাহীম (২১) শাহান শান আজাদ (৪৩), কারখানার উপ মহাব্যবস্থাপক মামুনুর রশিদ (৫৩) ও সালাউদ্দিনকে (৩০) গ্রেফতার করা হয়েছিল। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park