1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

রাতের ৩০০ ফুটে আতঙ্ক তরুণদের বাইক

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জের নতুন রাজধানীখ্যাত পূর্বাচলের মসৃণ ৩০০ ফুট সড়কে একটু বেশি রাত হলেই একদল কিশোর-তরুণ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর পাল্লা শুরু করে। এ কারণে প্রশস্ত এই গুরুত্বপূর্ণ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

বাইকচালকদের নিজেদের মধ্যে বিতণ্ডা ও মারামারির কারণে এলাকাবাসী, বেড়াতে আসা মানুষ এবং এই পথে চলাচলকারীরা প্রায়ই সমস্যায় পড়ছে। পুলিশ কিছু উদ্যোগ নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না।

জানতে চাইলে ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (এসি) অমিত কুমার দাস বলেন, ‘কিশোর-তরুণদের মোটরসাইকেল প্রতিযোগিতা নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত আছে আমাদের। তবে সীমিত জনবল দিয়ে আমরা এত বড় ব্যস্ত সড়কের যানবাহন নিয়ন্ত্রণ করতেই সমস্যায় পড়ছি। এর ওপর বেপরোয়া মোটরসাইকেলচালকদের তৎপরতা বাড়তি চাপে ফেলছে।’

সম্প্রতি ভোরের দিকে তিনজন মোটরসাইকেলে পূর্বাচল থেকে দ্রুতগতিতে মূল ঢাকা শহরের দিকে যাচ্ছিলেন।

এ সময় ৩০০ ফুট সড়কের মাস্তুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে একজন তরুণ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাম্প্রতিক আরেক ঘটনায় একই সড়কের রূপগঞ্জ অংশে দুই প্রাইভেট কারের সংঘর্ষে আরো দুজন নিহত হয়। প্রতি সপ্তাহেই এমন দুর্ঘটনায় কয়েকজন হতাহত হচ্ছে সড়কটিতে।

খিলক্ষেত থানার ওসি শেখ আমিনুল বাশারএ তথ্য দেন। ওসি বলেন, ‘৩০০ ফুট সড়কে রাতে উঠতি বয়সীরা মোটরসাইকেল নিয়ে রেসিং (প্রতিযোগিতা) করে। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তবে আমরা চেকপোস্টের মাধ্যমে এটা নিয়ন্ত্রণে কাজ করছি। সেই সঙ্গে ট্রাফিক বিভাগও কাজ করছে।

ট্রাফিক পুলিশ সূত্র বলছে, সড়কটিতে মোটরসাইকেলের প্রতিযোগিতা, অতিরিক্ত গতিতে চালানো, যেখানে-সেখানে পার্কিং, উল্টো পথে গাড়ি চলাচলসহ নানা অনিয়ম ঠেকাতে অভিযান চলমান রয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ ও গুলশান ক্রাইম বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হচ্ছে।

ট্রাফিক পুলিশ সূত্র বলছে, গত ১৫ দিনে নানা অনিয়মের অভিযোগে প্রায় ৬০০টি মামলা করা হয়েছে। মাসে এক হাজারের বেশি মামলা হয়। একই সঙ্গে গাড়ি রেকার ও ডাম্পিং করা হয়। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত দুজন সার্জেন্ট আর একজন টিআই ও দুজন কনস্টেবল দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হয় জানিয়ে সূত্র বলেছে, এত কম জনবল দিয়ে এখানে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (এসি) অমিত কুমার দাস বলেন, ‘স্বল্প জনবল দিয়ে আমরা এত বড় ব্যস্ত সড়কের যানবাহন নিয়ন্ত্রণ করছি। এতে স্বাভাবিক কাজের সমস্যা হচ্ছে। তরুণদের মোটরসাইকেল রেসিং নিয়ন্ত্রণ করার চেষ্টা অব্যাহত আছে। তবে এই বিশাল সড়কে তারা এক জায়গায় স্থির থাকে না। তাদের পিছু নেওয়ার জন্যও লোকবল দরকার।’

স্থানীয়রা বলে, দিনরাত প্রায় ২৪ ঘণ্টা সড়কের কোনো না কোনো স্থানে উচ্ছৃঙ্খল তরুণদের হৈ-হুল্লোড়, উল্টো পথে চলা এবং কার রেসিং করতে দেখা যায়। তবে মধ্যরাতের দিকে এ ঘটনাগুলো বেশি ঘটে।

ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ অবশ্য এও বলছে, অভিযান চলায় আগের চেয়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ডাম্পিং ও মামলা হওয়ার কারণে সড়কে মোটরসাইকেলের সংখ্যা বেশ কমে গেছে। পুলিশ বলছে, কুড়িল থেকে মাস্তুল এলাকা পর্যন্ত ডিএমপি নিয়মিত অভিযান চালাচ্ছে। অন্যদিকে নারায়ণগঞ্জ জেলার অংশেও অভিযান চলমান রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park