1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

সোনারগাঁয়ে অসহায় ৫ হাজার পরিবারের মুখে হাসি ফোটালেন চেয়ারম্যান মাসুম

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের পক্ষ থেকে প্রায় ৫ হাজার অসহায় ও গরীব দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই মহৎ কাজে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী সহ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি উপস্থিত থাকতে পেরে আনন্দিত। ঈদ উপহার সামগ্রী নিতে  গ্রাম বাসিন্দারা বলেন, ঈদ আসলেই আমাদের মাসুম চেয়ারম্যান ঈদ করার জন্য আমাদের সেমাই, চিনি, দুধ, পোলাও চাল, ডাল, গুড়ো দুধ, আলু, তেল ও লবন কিনে দেয়,প্রতিবছর ন্যায় এবারও তিনি দিয়েছেন, তিনি করোনাকালীন সময়ে আমাদের অনেক সাহায্য সহযোগিতা করেছে,। আল্লাহ-তায়লা তাকে সবসময় ভালো রাখুক”। ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, পিরোজপুর  ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা. আতিকুল্লাহ, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ হোসেন, আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফজলুল হক, মাসুম বিল্লাহ, ঝাউচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু হানিফসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park