1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

সোনারগাঁয়ে দুর্ঘটনার কবলে এসিল্যান্ড এর গাড়ি, নিহত-১ 

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম এর চলন্ত গাড়ির ব্রেক ফেইল হয়ে ওয়াহিদ ওরফে দিলীপ (৪২) নামে এক টাইলস্ ব্যবসায়ী মারা গেছেন। নিহত ওয়াহিদ ওরফে দিলীপ উপজেলার পৌরসভার রাইজদিয়া গ্রামের মৃত মোসলেউদ্দিনের ছেলে। রবিবার বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার পৌরসভার আমিনপুর মাঠের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সহকারী কমিশনার ভূমি মোঃ ইব্রাহীম আহত অবস্থায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামানের গাড়িতে করে মুর্মূর্ষু অবস্থায় আহত দিলীপকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাৎক্ষণিক নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিলে রাস্তায় দিলীপ মারা যায়। অপরদিকে গাড়িতে থাকা সহকারী কমিশনার ভূমি মোঃ ইব্রাহীম, অফিস সহকারি দিপাল দেবনাথ ও নাইট গার্ড সোহান আহত হন। এদিকে আহত অফিস সহকারি দিপাল দেবনাথ জানান গাড়িটি হঠাৎ ব্রেকফেল হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। অপর দিকে নিহতের বড় ভাই মো. আদিল জানান, তার ছোট ভাই টাইলস্ ব্যবসায়ী মো. ওয়াহিদ ওরফে দিলীপ পানাম বাজারের মসজিদ থেকে আছর নামাজ পড়ে বের হয়ে পৌরসভা আমিনপুর মাঠের পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিল। এদিকে এসিল্যান্ড মো. ইব্রাহীম এর ব্যবহৃত গাড়ীটি সাদিপুর ইউনিয়ন থেকে কাজ শেষ করে ভূমি অফিসে যাওয়ার পথে তার চালক নাদিম (২৬) দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় দিলীপকে ধাক্কা মেরে ১৫ হাত দূরে একটি লিচু গাছের সঙ্গে চাপা মারে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিলে রাস্তায় দিলীপ মারা যায়। এঘটনার পরপরই সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ সোনারগাঁও পৌরসভা কার্যালয়ে গিয়ে নিহত ওয়াহিদ ওরফে দিলীপের লাশ দাফনের জন্য নগদ ৫০হাজার টাকা আর্থিক সহায়তা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park