1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

মহাসড়কে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি ‘পরিকল্পিতভাবে হত্যা’

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সাগর বাদশাহ(৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার(৩১ মার্চ) সকাল ৯টায় কাঁচপুর নয়াবড়ি এলাকা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশ থেকে সেই ব্যক্তিকে উদ্ধার করে মদনপুর আল-বারাকা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত সাগর বাদশাহ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউসিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। বন্দরের দেওয়ানবাগ কলাবাড়িতে তার নানির বাড়ি। সেখানেই দীর্ঘ দিন যাবত তিনি বসবাস করে আসছিলেন। এদিকে, সাগর বাদশাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি পরিবারের। নিহতের মা রাবেয়া বেগম বলেন, আমার পুতেরে সকাল সাড়ে ৬ টার দিকে ফোন কইরা নিয়া গেছে। গিয়া দেখি ভাঙ্গারির দোকান গুলার সামনে অর জুতা গুলা পইরা আছে। আমার পুতেরে মাইরা ফেলছে। আমরা এর বিচার চাই।

এলাকাবাসী জানায়, এ ঘটনার এক সপ্তাহ আগে স্থানীয় গাপ্পার ও রফিকের সাথে টাকা পাওনা দেনা নিয়ে সাগরের সাথে দ্ব›দ্ব হয়। সে সময় তারা সাগরকে ও তার স্ত্রী জায়েদাকে মারধর করে। এ নিয়ে নিহতের মা রাবেয়া বেগম(৬৫) বাদি হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। অভিযুক্তরা হলেন বন্দরের দেওয়ানবাগ এলাকার মৃত নুরুল হকের ছেলে গাপ্পার(৪০) ও একই এলাকার মো. বাচ্চু মিয়ার রফিক(৩২)।

কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো: রেজাউল হক জানান, সকাল ৯টার দিকে পুলিশ গিয়ে বাদশাহ নামে ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমরা ঘটনাস্থলের নিকটে নাভনা ইউনাইটেড সিএনজি স্টেশনের সিসি ক্যামেরা চেক করেছি। সেখানে দেখা যায়, ভোরের দিকে দ্রæতগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি সরকার জানান, লাশটি ময়নাতদন্তের জন্য নারায়াণগঞ্জ জেনারেল(হাসপাতালে) পাঠানো হয়েছে। পরবর্তীতেতে বিস্তারিত জানানো হবে।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক এসএম কামরুজ্জামান বলেন, এ ঘটনার সিসিটিভি ফুটেজ দেখেছি। ভোর বেলায় একটি বাসের ধাক্কায় যুবক মহাসড়কের পাশে ছিটকে পড়ে। আমরা বাসটিকে আটকের চেষ্টায় আছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park