1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

স্বাধীনতার স্বপক্ষের শক্তি যদি নির্বাচন করতো, তাহলে প্রতিদ্বন্দ্বিতা করতাম না: এমএ রশীদ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

বন্দর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশীদ বলেছেন, আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছে জনাব একেএম শামসুজ্জোহার মাধ্যমে। তোলারাম কলেজ ছাত্রলীগ থেকে উনার সাথে আমি রাজনৈতিক জীবন শুরু করি। তার অনুপ্রেরণায় আমি আজ আপনাদের জন্য কাজ করছি। উনার কাছ থেকেই আমি মানুষের জন্য কাজ করা শিখেছি। আমি গত ৫বছর বন্দর উপজেলায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান, শামীম ওসমান ও আপনাদের বদৌলতে ও দোয়ায়। আপনাদের সহযোগীতায়ই আমি কাজ করেছি।

শনিবার (৩০ মার্চ) বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের ধামগড় মাঠে, বন্দর উপজেলার জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে উন্নয়ণ মূলক মতবিনিময় সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবার নির্বাচন করার জন্য বন্দরের চেয়ারম্যান ও বন্দরবাসী আমাকে চাপ দিয়েছে নির্বাচন করার জন্য। স্বাধীনতার স্বপক্ষের শক্তি যদি এখানে নির্বাচন করতেন তাহলে আমি প্রতিদ্বন্দ্বিতা করতাম না। আজকে স্বাধীনতার বিপক্ষের শুক্তি নির্বাচন করছে এবং আমাদের মধ্যেও কিছু লোক প্রতিদ্বন্দ্বিতা করছে, তারই প্রতিবাদ সরূপ আমি নির্বাচন করছি। কেউ যদি বলতে পারে আমি কারো জমি,কোন ধরণের ঘুষ বা পার্সেন্টিসহ কোন অভিযোগ করে তাহলে আমি নির্বাচন করবো না। আমি এটা চ্যালেঞ্জ করলাম। আমি মাননীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমান জন্য দোয়া চাই সকলের কাছে। এবং আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমি যাতে সকলের সেবা করতে পারি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park