1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

সোনারগায়েঁ মাদ্রাসায় হামলা-ভাঙচুর, ইফতার মাহফিল পন্ড

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সোনারগাঁয়ে আহলে হাদিসের ইফতার মাহফিলে হামলা চালিয়েছে চরমোনাই অনুসারীরা। এসময় হামলাকারীরা আহলে হাদিসের অনুসারীদের একটি মাদ্রাসা ভাংচুর করে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার শম্ভপুরা ইউনিয়নের হোসেনপুর চেলাচর গ্রামে অবস্থিত মোহাম্মদীয়া আল সালাফিয়া মাদ্রাসায় এ হামলার ঘটনা ঘটে।
মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মোহাম্মদীয়া আল সালাফিয়া মাদ্রাসায় ইফতার মাহফিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় হামলা চালিয়ে মাদরাসা ভাংচুর করে ও ইফতার মাহফিল পন্ড করে দেয় চরমোনাই পীরের অনুসারী এবং একই এলাকার প্রভাবশালী মাতাব্বর আব্দুল হাই ও আব্দুল আউয়াল বাহিনী। এতে মাদ্রাসার শিক্ষক মো. কাউসার মিয়া ও দুজন নারীসহ ৬ জন আহত হয়েছেন।
এ ব্যাপারে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার ওই মাদ্রাসায় হামলার ঘটনা ঘটেছিল। পরিস্থিতি সেখানে এখন স্বাভাবিক আছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park