1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

রূপগঞ্জে চাচার হামলায় ভাতিজা নিহত, গ্রেপ্তার ১

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রূপগঞ্জে চাচা ও চাচাতো ভাইদের হামলায় নুরুল হক (৪৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, শনিবার (১৬ মার্চ) হামলার শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। নিহত নুরুল হক রূপগঞ্জ সদর ইউনিয়নের ছনি এলাকার লতিফ মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানায়, বিলে মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল হকের সঙ্গে তার আপন চাচা আব্দুল হাশেমের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ১৬ মার্চ ভোরে সেহেরী শেষে নুরুল হক মাছ ধরতে বাড়ি থেকে বের হলে চাচা আব্দুল হাশেম, তার ছেলে বাবু ও সোহাগ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় নুরুল হক মারা যান৷

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় আগে মামলা দায়ের করা হয়েছিল। সেটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে৷ এ ঘটনায় ইতোমধ্যেই বাবু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park