1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে মাঠে নামছে সোনারগাঁ বিএনপি!

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাচন নিয়ে প্রধান দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপির মাঝে সেতু বন্ধন তৈরি হতে যাচ্ছে। যদিও কাগজে-কলমে এই নির্বাচনে অংশ নিচ্ছে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু নেপথ্যে থেকে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করবে সোনারগাঁ বিএনপি একটা বৃহৎ অংশ ইতিমধ্যেই দু পক্ষের মধ্যে সমঝোতা হয়ে গেছে বলে জানা গেছে।

ঘটনার বিবরনে প্রকাশ, সারাদেশে উপজেলা নির্বাচনের হাওয়া বইছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাচনে এবারো প্রার্থী হচ্ছেন থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। গতবার দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন কালাম। এবার দল থেকে নির্দিষ্ট কাউকে মনোনয়ন দেয়া হচ্ছে না। এবারও প্রার্থী হচ্ছেন মাহফুজুর রহমান কালাম।

গত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের কালামের পক্ষে নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নিয়েছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। এবারও কালামের পক্ষে নির্বাচনী মাঠে নামবেন তিনি। সেই সাথে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও তার পুত্র সাইদুল ইসলাম সজীব এমন বিএনপি নেতা বিডিআর রফিক নেপথ থেকে কালামের পথে কাজ করবেন বলে জানা গেছে ইতিমধ্যেই আজহারুল ইসলাম মান্নানের বসুন্ধরার বাসায় কালামের সাথে নির্বাচনী পরিকল্পনা নিয়ে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মোশারফ এবং বিডিআর রফিক সরাসরি অংশ নিলেও মান্নানের এবং তার পুত্র প্রকাশ্যে আসবেন না তবে তাদের নেতাকর্মীদের দিয়ে কালামকে বিজয়ী করতে শেষ পর্যন্ত চেষ্টা করবেন এমনটাই জানা গেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park