প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং ফ্রিজিং ঔষধ নন ফ্রিজিং অবস্থায় রাখার দায়ে, ‘মেসার্স সুমাইয়া ড্রাগ হাউস’ প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) বন্দর উপজেলার মদনপুর বাজারে এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, নারায়ণগঞ্জ শাখা এবং ক্যাব যৌথভাবে অভিযান পরিচালনা করে ওই জরিমানা আদায় করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, নারায়নগঞ্জ শাখার সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযানে ‘মেসার্স সুমাইয়া ড্রাগ হাউস’ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এ সময় জেলা পুলিশের একটি টিম ও ক্যাবের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ