1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সোনারগাঁয়ে গণপিটুনিতে ৪ ডাকাত নিহত 

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কাচঁপুর ইউপির বাগরী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রাম বাসীর গনপিটুনিতে ডাকাত দলের চার সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে রাতেই হাসপাতালে পাঠায় পুলিশ । এর আগে রোববার মধ্য রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামের আমানুল্লাহর ছেলে জাকির (৪০), আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের সামসুল হকের ছেলে আব্দুর রহিম (৪৮), জালাকান্দি গ্রামের আব্দুল মজিদের ছেলে নবী হোসেন (৩৫)। এবং আহত হলেন জাঙ্গালিয়া গ্রামের নুরু মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৪৫)। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাত একটার দিকে বাগরী গ্রামের বিলে পাড়ে আট থেকে দশ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে ছুটে গিয়ে গ্রামবাসীকে খবর দেয়। পরে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিলে গ্রামবাসী তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এসময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ডাকাতদের ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই ৪জন মারা যায়। অন্যরা পালিয়ে বিলে ঝাঁপ দেয়। পরে বিল থেকে উঠিয়ে আরও দুই ডাকাত দলের সদস্যকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। স্থানীয়দের দাবি এ গ্রামে একাধিকবার ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে। আর এতে গ্রামবাসী ডাকাতদের উপর ক্ষুব্ধ হয়েছে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল শেখ বিল্লাল হোসেন জানান, রাতে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। সকালে গ্রামের চর থেকে আরও দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মরদেহ নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং আহত ডাকাত দলের সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জনান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park