1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

যদি আরেকটা ১৫ আগষ্ট আসে আমরা যেন ঘরে বসে না থাকি : আনোয়ার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, ২০০১ সালের পরে আমাদের দুঃসময় চলছিল। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। আজ অনেকে অনেক কথা বলেন। আমরা তখন না থাকলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যেত না।
রোববার (১৭ মার্চ) শহরের ২ নং রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমনই একটি দিনে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মের মধ্য দিয়েই বাঙালি জাতি স্বপ্ন দেখেছিল। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্য তিনি স্বপ্ন দেখেছিলেন।
আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশে কেউ নামেনি। আমরা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে মিছিল করেছিলাম। এক-এগারোর সময়েও দলকে শক্তিশালী করতে কাজ করেছি।
আজকে যদি আরেকটা ১৫ আগষ্ট আসে আমরা যেন ঘরে বসে না থাকি। আন্তর্জাতিক চক্রান্ত চলছে। আমরা যেন ঘরে বসে না থাকি। সংগঠনকে শক্তিশালী করতে হবে। অনেকেই সংগঠনের ভেতরে থেকে সংগঠনকে দুর্বল করতে চায়।
তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করুন। অনেক পদ রয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আজ যারা ১৭ নং ওয়ার্ডের নেতাকর্মী আছেন আপনাদের কাছে অনুরোধ। সবাইকে নিয়ে বসুন আলোচনা করুন। তিনি আরো বলেন, সবাই সভাপতি বা সাধারণ সম্পাদক হতে পারে না। জননেত্রী শেখ হাসিনা আমাকে মহানগর আওয়ামী লীগকে সাজাতে বলেছেন। সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমি মহানগর আওয়ামী লীগকে এগিয়ে নিতে চাই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park