1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

সোনারগাঁয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন,সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইব্রাহীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক,মহিলা ভাইস চেয়ারম্যান  মাহমুদা আক্তার ফেন্সী, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)মো. মহসিন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এসময় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন বাবুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এরপর দুপুরে বিভিন্ন মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park