1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

সোনারগাঁয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ২ বাড়িতে ডাকাতি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের নোয়াকান্দি কুন্দেরপাড়া এলাকায় দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার (১৬ মার্চ) দুপুরে সোনারগাঁ থানায় অভিযোগ করা হয়েছে। এর আগে শুক্রবার (১৫ মার্চ) দিনগত রাত ২টার দিকে এ ডাকাতি সংঘটিত হয়। এসময় ডাকাতরা ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে একজনকে কুপিয়ে নগদ ২০ হাজার টাকা, আট ভরি সোনার অলংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আহত ওই ব্যক্তিকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নোয়াকান্দি কুন্দেরপাড়া এলাকায় শুক্রবার দিনগত রাতে নুরুল হকের বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন কক্ষের আসবাবপত্র তছনছ করে ছয় ভরি সোনা ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। পরে পাশ্ববর্তী ইসলাম মুন্সির বাড়িতে রাত দেড়টার দিকে বাড়িতে দরজা ভেঙ্গে ডাকাতদল ঘরে প্রবেশ করে বাড়ির মালিক ইসলাম মুন্সীকে ধারালো চাপাতি দিয়ে মাথায় ও হাতে কুপিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করে। এসময় তার স্ত্রী আছিয়া বেগমকে জিম্মি করে তার ব্যবহৃত দুই ভরি সোনা লুট করে নিয়ে যায়। একপর্যায়ে ডাকাতরা আসবাবপত্র তছনছ করতে থাকলে ইসলাম মুন্সীর ছেলে একরামুল ইসলাম কৌশলে বের হয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। এসময় ডাকাত দল পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী আহত ইসলাম মুন্সীকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে। আহত ইসলাম মুন্সির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার অন্য ছেলে এমদাদুল হক। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান পিপিএম জানান, ডাকাতির ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park