নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু বলেছেন, গত নির্বাচনের আগে আমাদের এমপি শামীম ওসমান সমাজকে কলঙ্কমুক্ত করতে প্রত্যাশা নামের একটি সংগঠন গড়ার উদ্যোগ নিয়েছেন। আমরা গোলাম সারোয়ার ট্রাস্টের মাধ্যমে প্রত্যাশার পক্ষ থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করছি। বুধবার (১৩ মার্চ) নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, আমার ভাই ও বাবা মায়ের জন্য সদকায়ে জরিয়া হিসেবে এই ইফতার সামগ্রী বিতরণ করছি। আগামীতে যেন আরও ব্যাপকভাবে আপনাদের সাহায্যে এগিয়ে আসতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। আমাদের নেতা একেএম শামীম ওসমান ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। নারায়ণগঞ্জে হকার সমস্যা ও যানজট সমস্যা ছিল। এখন নারায়ণগঞ্জে যান, কোন যানজট নেই। শামীম ওসমান ও সেলিম ওসমান ভাই এ সমস্যার সমাধানও করে দিয়েছেন।