1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

বন্দরে ভাঙ্গারির বস্তায় ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৪

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

বন্দরে এক বিশেষ অভিযানে ভাঙ্গারির বস্তা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে । এসময় গাঁজা পরিবহনে একটি পিকআপসহ ৪ জনকে আটক করে র‌্যাব-১১। মঙ্গলবার (১২ মার্চ) বন্দরের মদনপুর এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার এড. নবী হোসেনের বাড়ীর ভাড়াটিয়া আব্দুল বারেকের ছেলে নাছির (৩৮), কুমিল্লার মুরাদনগর দক্ষিণ পাড়া, পায়ব, কেয়টগ্রাম এলাকার বাসিন্দা মৃত কামাল হোসেন ছেলে সুমন মিয়া (৩৮), একই জেলার মুরাদনগর সোনাপুর এলাকার মিজানুর রহমানের ছেলে শাকিল মিয়া (২৪), ওই জেলার রায়তলা এলাকার ছরু মিয়ার ছেলে সালাউদ্দীন (২০)। র‌্যাব জানায়, বন্দরের মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় পিকআপের পিছনে ভাঙ্গারি মালামাল ভর্তি বস্তা বোঝাই অবস্থায় অভিনব কায়দায় মাদক বহন হচ্ছে সেই তথ্য ছিলো আমাদের কাছে। সেই তথ্যের ভিত্তিতে বস্তার নিচ হতে ২৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ সহ ৪ জনকে আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছি যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য অন্যান্য এলাকায় সরবরাহ করে। জিজ্ঞাসাবাদে তারা মাদক চোরাচালানের সাথে সম্পৃক্তদের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ সংক্রান্তে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে। আটককৃতদের বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park