1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

সোনারগাঁয়ে বাজার মনিটরিংয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিনে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রনে বাজার মনিটরিংয়ে নেমেছে সোনারগাঁ উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম এ অভিযানে নামে। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ ইব্রাহীম,সোনারগাঁ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

অভিযান দলটি প্রায় ঘন্টাব্যাপী মোগারাপাড়া চৌরাস্তা  কাঁচাবাজার, মুদি পট্রি ও খুচরা বাজারের ঘুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন ও যানজট নিরসনে অবৈধ স্থাপনা সরিয়ে দেন। পরে কয়েকটি দোকান থেকে পঁচা মাংস জব্দ করে ধ্বংস করা হয়। মাংস দোকানিরা ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে এসময় পালিয়ে যায়। এছাড়াও বিভিন্ন তরমুজ এর দোকানে অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও দোকানগুলোতে পণ্যের তালিকা টাঙ্গানোর পাশাপাশি অতিরিক্ত মূল্যে পন্য বিক্রি থেকে বিরত থাকার ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করেন। ইউএনও বলেন, পন্যের দাম নিয়ন্ত্রনে নিয়মিত মনিটরিংয় অব্যাহত হবে। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত দামে পন্য বিক্রি করতে না পারে সেজন্য জেলা প্রশাসকের নির্দেশে বাজার মনিটরিং করা হচ্ছে, এ অভিযান রমজান মাস জুড়ে থাকবে। একই সাথে পন্যের দামের তালিকা না টাঙ্গিয়ে কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এদিকে প্রশাসনের এমন অভিযানে সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অভিযানকে ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park