1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

কাঁচপুরে মোবাইল ছিনতাইকারীদের দৌরাত্ম্য

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাস ষ্টান্ডে সাম্প্রতিক সময়ে মোবাইল ছিনতাইকারীদের দৌরাত্ম্য  বৃদ্ধি পেয়েছে,সন্ধ্যা নামার পর থেকে এসব ছিনতাইকারীরা বেশী বেপরোয়া হয়ে যায়,প্রকাশ্যে বাস থেকে প্যাসেন্জারের মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চল হওয়ার কারনে এই এলাকায় বহিরাগত লোকের বসবাস সব চেয়ে বেশী। যে কারনে চুরি, ছিনতাই, পকেটমারসহ ঝগড়া বিবাদ, মারামারি মতো ব্যাপার গুলো নিত্য নৈমিত্বীক ঘটনায় পরিনত হয়েছে।

তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে কাঁচপুর বাসস্টেন্ড এলাকায় মোবাইল ছিনতাইয়ের ঘটনা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ঢাকা-চট্রগ্রাম মহা-সড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ব্রীজের পূর্বপার্শের ঢালে গাড়ী থেকে যাত্রী ওঠা-নামার সময় সড়কের দুই পাশে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা যাত্রীবাহী বাসের জানালার পাশে বসে মোবাইল দেখতে থাকা যাত্রীদের মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।  এদিকে মহাসড়কের কাঁচপুর ব্রীজের একমুখী রাস্তার সরু ঢালে লোকাল বাস সহ দুরপাল্লার বাসের যাত্রী ওঠানো-নামানোর কারনে ব্রীজের ঢালে সবসময় যানজট লেগেই থাকে। আর এই সুযোগটি কাজে লাগিয়ে ছিনতাইকারীরা যাত্রীদের মোবাইল সেট চোখের নিমিশেই ছো মেরে নিয়ে যায়। সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের সেনপাড়া গ্রামের বাসিন্ধা মাসুদা ক্রন্দনরত অবস্থায় জানান, গতকাল সন্ধ্যায় দোয়েল পরিবহনের একটি বাসে চড়ে ঢাকার গুলিস্থান থেকে সোনারগাঁয়ের মোগরাপাড়া-চৌরাস্তা এলাকায় যাওয়ার সময় ছিনতাইকারীরা তার মোবাইল সেট ছিনতাই করে নিয়ে যায়। তিনি বলেন, বাসটি কাঁচপুর ব্রীজের পূর্ব ঢালে যাত্রী নামানোর জন্য থামালে মুহুর্তের মধ্যে দুইজন ছিনতাইকারী বাসের জানালা দিয়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। এব্যাপারে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। রুপায়ন গ্রুপে কর্মরত সোনারগাঁ পৌরসভার দিঘীরপাড় এলাকার আরিফুজ্জামান জানান, কয়েকদিন পূর্বে যাত্রীবাহী বাসে যাওয়ার সময় সোনারগাঁয়ের কাঁচপুর এলাকা থেকে তার মোবাইল সেটটি ছিনতাইকারীরা ছিনতাই করে নিয়ে যায়। এব্যাপারে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়রি করা হলেও আর কোন সুরাহা হয়নি।যাহার জিডি নং- ৯২৯।  মোবাইল ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়রা জানায়, ইদানিং কালে কাঁচপুর ব্রীজের ঢাল সহ সোনারগাঁ এলাকার ঢাকা-চট্রগ্রাম- সিলেট মহা-সড়কের বিভিন্ন পয়েন্টে মোবাইল ছিনতাইয়ের ঘটনা মারাত্বক আকারে বৃদ্ধি পেয়েছে।  ভুক্তোভুগীরা মামলা করার পরও পুলিশ কোন ভূমিকা না রাখার কারনে ছিনতাইকারীরা দিন দিন আরো বেপরোয়া হয়ে পরেছে বলে তাদের ধারনা। এব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান বলেন,থানার টহলরত পুলিশ তৎপর আছে, এ বিষয়ে আমরা জোরালো পদক্ষেপ গ্রহণ করব।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park