1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

না:গঞ্জে ঝুঁকিপূর্ন তালিকার শীর্ষে হাবিব কমপ্লেক্স

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের বানিজ্যিক ভবনগুলো মধ্যে ঝুঁকিপূর্ন তালিকার শীর্ষে রয়েছে শহরের টানবাজার এলাকায় অবস্থিত হাবিব কমপ্লেক্স। ভবনটির গ্রাউন্ড ফ্লোরে রয়েছে বিভিন্ন দোকান, গার্মেন্টেস ও ঝুটের গোডাউন। ভবনের প্রথম তলায় রয়েছে মোবাইল মার্কেট, কাপড়ের দোকান ও বিভিন্ন কারখানার দোকান। দ্বিতীয় তলায় রয়েছে বিভিন্ন দোকানপাট। এছাড়া প্রতিটি ফ্লোরেই রয়েছে গার্মেন্টস ও কারখানা। পঞ্চমতলার পর থেকে রয়েছে আবাসিক ফ্ল্যাট বাসা। এ ভবনে ফায়ার এক্সিট নেই, নেই অগ্নিনির্বাপনের কোনো ব্যবস্থাও। ফায়ার সার্ভিস থেকে ভবনটি অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বহু আগেই। সরেজমিনে ভবনটি ঘুরে দেখা গেছে ভবনের প্রথম তলায় অবস্থিত মোবাইল মার্কেটের বেশ কয়েকজন দোকান মালিক তাদের দোকান বড় করতে ভেঙ্গে ফেলেছে ভবনের পিলার। প্রায় ১০ থেকে ১২টি পিলার ভেঙ্গে ফেলায় ভবনটি চরম ঝুঁকিপূর্ন হয়ে পরেছে বলে অভিমত ভবনের বিভিন্ন দোকানে কর্মরত শ্রমিকদের। তবে মালিকের ভয়ে কেউ এ বিষয়ে বেশি কিছু বলতে রাজি হয়নি। তবে তারা জানিয়েছেন এভাবে চলতে থাকলে নারায়ণগঞ্জে আরেকটি রানা প্লাজা ট্রাজেডি ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না। জানা যায়, ভবনটির রাজউকের অনুমতি রয়েছে ছয়তলা পর্যন্ত। পরবর্তীতে আটতলা পর্যন্ত অলিখিত মৌখিক অনুমতি দিয়ে বর্ধিত করার কথা বলে ভবন মালিক আটতলা পর্যন্ত ভবনটি বর্ধিত করেন। এদিকে ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এটির বর্ধিতাংশ ভেঙে ফেলতে চিঠিও দিয়েছিল। যদিও মালিক পক্ষের দাবি ভবনটির নয়তলা পর্যন্ত রাজউকের অনুমতি রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park