নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু বলেছেন, আমাদের এমপি মাননীয় সাংসদ একেএম শামীম ওসমান প্রত্যাশা নামের এই সংগঠনটি করার ঘোষণা দিয়েছিলেন নির্বাচনের আগে। মানুষের অনেক প্রত্যাশা এ সংগঠনকে ঘিরে। রোববার (১০ মার্চ) নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, একটা মানুষ দুনিয়া থেকে চলে গেলে তার নেয়ার কিছু থাকে না। সদকায়ে জরিয়া তখন কাজে আসে। সেজন্যেই আমার বড় ভাই গোলাম সারোয়ার ট্রাস্টের উদ্যোগে আমরা ইফতার সামগ্রী বিতরণ করছি।
তিনি বলেন, আপনারা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে নির্বাচিত করেছেন। অন্তত এ আসন থেকে মাদক, ইভটিজিং, ভূমিদস্যুতার সমস্যা থাকবে না। অনেক পত্রিকায় দেখি ইভটিজিংয়ের জন্য মেয়েরা আত্মহত্যা করে । একই সাথে মাদকাসক্ত যারা আছেন তাদের দুঃখ শুধুমাত্র তাদের পরিবারই বুঝতে পারে। জমিতে অনেকে সাইনবোর্ড বসিয়ে দেয়। সেগুলো দূর করার জন্য শামীম ওসমান এ সংগঠন করেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন এবং আমাদের নেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
শামীম ভাই বলেছেন, নারায়ণগঞ্জের ফতুল্লার কোন রাস্তা, ব্রিজ, কালভার্ট বাদ থাকবে না। আপনারা দেখেছেন এই এনায়েতনগর ইউনিয়নে তিনি কত কাজ করেছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ