1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

বন্দরে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের বন্দরে ১০ হাজার পিস ইয়াবাসহ জাহিদুল (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ রোববার (১০ মার্চ) ভোর ৬ টার দিকে মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে ওই মাদক কারবারিকে আটক করে বন্দর থানা পুলিশ। আটক জাহিদুল রংপুর জেলার মিঠাইপুকুর থানার পাহাড়পুর এলাকার মৃত বিল্লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বন্দর থানাধীন মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর চেক পোস্ট বসিয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার’খ’সার্কেল শেখ বিল্লাল হোসেনের সার্বিক দিক নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে এসআই সাইফুল আলম পাটোয়ারী মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই মোঃ শওকত আলী, এসআই মিজানুর রহমান, এএসআই দ্বীন ইসলাম, এএসআই ফোরহাদ মিয়া সংগীয় সদস্যরা কালো কাপরের ব্যাগে থাকা ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park