নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অধীনস্থ বন্দর থানা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন রমজান মাসে উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটে তৃণমূল পর্যায়ে ইফতার মহফিল করা নিয়ে আলোচনা করা হয়। এসময় নেতাকর্মীদের আগামীর আন্দোলন সংগ্রামের পূর্বে দলকে সংগঠিত করতে নানা দিকনির্দেশনা দেন মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এসময় সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদ এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান ও বন্দর থানা সভাপতি শাহেন শাহ আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ