1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

আমরা পদ পদবির আশা করি না : জুয়েল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন বলেছেন, আমরা পদ পদবির আশা করি না। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শামীম ওসমানের পাশে আমরা থাকবো। কমিটি আসুক আর না আসুক। আমরা সাধারণ জনগণের জন্য কাজ করে যাবো। শনিবার (৯ মার্চ) মহানগর স্বেচ্ছাসেবক লীগের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, অনেকে বলেন এটা আমি আমার টাকায় করছি। কিন্তু এখানে আমার ভাইয়েরা অনেক সহায়তা করেছে। আমার স্ত্রী আমাকে দশ হাজার টাকা দিয়েছে। আমি নিজেও একটা ছোট ব্যাবসা করি। সেখান থেকে আমিও কিছু দিয়েছি। আরও অনেকে সহায়তা করেছে।

যারা আমাদের নিয়ে ষড়যন্ত্র করছেন, আজ এখানে মানুষ দেখুন। মানুষ কীভাবে এসেছে। সিদ্ধিরগঞ্জ ও বন্দরের সভাপতি ও সাধারণ সম্পাদককে বলব আমরা সামনেও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে কাজ করবো।

দুয়েকজন মানুষ স্বেচ্ছাসেবক লীগ নিয়ে বিভ্রান্তি ছড়ায়। স্বেচ্ছাসেবক লীগ নাকি নিষ্ক্রিয়। আমরা এই শীতেও শীতবস্ত্র দিয়েছি। আমাদেরও একদিন মৃত্যু হবে। মৃত্যুর পরে আমাদের আমল যাবে। আমার নেত্রীর তো একটা বাড়ি নেই। জননেত্রী শেখ হাসিনা বারবার বলেছে আমাদের নেতা শামীম ওসমান বলেছে মানুষকে খুশি করার জন্য রাজনীতি করো। আমি আমার নেতৃবৃন্দকে বলব কমিটি পেয়েছেন মানুষকে দিতে কাজ করুন। আমিও আপনাদের সাথে থাকবো।

তিনি আরো বলেন, এ খাবার আমরা সবার জন্য আনিনি। অনেকে বলতে পারেন না। আমরা এ খাবার তাদের বাড়ি বাড়িতে পৌঁছে দেব। রমজান আসছে, আপনাদের কাছে অনুরোধ আমার নেত্রী শেখ হাসিনা ও আমাদের নেতা একেএম শামীম ওসমান ভাইয়ের জন্য দোয়া চাই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park