1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকালে ১১টা পর্যন্ত তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা থেকে টিপুরদী পর্যন্ত ৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যানবাহনের অতিরিক্ত চাপে ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। বর্তমানে  পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সোনারগাঁয়ের চৈত্রী গার্মেন্ট থেকে মেঘনাঘাট টোলপ্লাজা এলাকা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় এ যানজট তৈরি হয়।
আজ শুক্রবার সকালে সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সরেজমিনে দেখা যায়, যানবাহনের অতিরিক্ত চাপে টোলপ্লাজায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ফলে বিভিন্ন কাজে বের হওয়া যাত্রীদের দীর্ঘক্ষণ সড়কে অপেক্ষা করতে হচ্ছে। এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ছুটির দিন হওয়ায় মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। যানবাহনের চাপের কারণে মেঘনা টোল আদায়ে বিলম্ব হচ্ছে। ফলে এ যানজটের সৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park