বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি ঘোষনা করায় আনন্দ মিছিল করেছে সোনারগাঁও উপজেলা ছাত্রদল। আজ ৮ই মার্চ শুক্রবার সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কাঁচপুরে সোনারগাঁও উপজেলা ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি ঘোষনা করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সহ নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদল এ আনন্দ মিছিল করে। এসময় সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহবায়ক জাকারিয়া ভূঁইয়ার নেতৃত্বে সোনারগাঁও উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ নিয়ে আনন্দ মিছিলে যোগদান করেন ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ