1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্যসহ ৭ জনকে পিটিয়ে জখম 

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে দুই ইউপি সদস্যসহ ৭ জনকে পথ রুদ্ধ করে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেনঃ- ইউপি সদস্য দেলোয়ার হোসেন বাবুু,মোঃ মামুন,আবুল ইউসুফ,শামীম, মুক্তার,ইব্রাহিম, হানিফা। অভিযোগ সুত্রে জানা যায়,দীর্ঘ দিন ধরে স্থানীয় আমিনুল ইসলামের সাথে একই এলাকার স্থানীয় ২ নং ওয়ার্ড মেম্বার মামুনের সাথে পূর্ব বিরোধ চলে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা হঠাৎ গত বুধবার সন্ধ্যার দিকে মামুন মেম্বার ও বাবু মেম্বার বাড়ি ফেরার পথে হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় পৌঁছালে স্থানীয় ইউপি চেয়ারম্যান আল আমিন সরকারের ইন্দনে সন্ত্রাসী আমিনুল, তার ছেলে সিফাত তার ভাই জামান,তাইজুল,হুমায়ুন,সোহাগ সহ ৮/১০জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে  ইউপি সদস্য মামুন,বাবুর পথ রুদ্ধ করে চাইনিজ কুড়াল, ছেনা,ছুইছ গিয়ার, লোহার রড ও জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পেটাতে থাকে। এসময় মামুন এর ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। মামুনকে বাঁচাতে তার চাচাতো ভাই মুক্তার,হানিফা অন্যন্যারা এগিয়ে আসলে তাদেরও মারধর করে। এরপর তাদেরকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢামেক হাসপাতালে প্রেরণ করেন। ঐ রাতেই মামুন মেম্বার এর ছোট ভাই সুমন বাদী হয়ে ১৪ নাম উল্লেখ করে ৮/১০ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park