1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

মধ্যযুগীয় কায়দায় সোনারগাঁয়ে নারী ও শিশুসহ ৪ জনকে ঘরে তালাবদ্ধ করে নির্যাতন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

ভবনসহ বাড়ি দখল করতে ভূমিদস্যূরা তালাকপ্রাপ্ত রোমানা আক্তার (৪২), তার শিশু ছেলে আব্দুল্লাহ সাউদ সোহান (১১), তার মেয়ে সুমাইয়া সাউদ (২৩) ও নাতনী ওয়াহিয়া আক্তার (৬) শিশু ও নারীসহ ৪জনকে ভবনে তালাবদ্ধ করে পানি ও গ্যাস লাইন বিচ্ছিন্ন করে ৮দিন ধরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়ে আসছে।নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের পুরান কাঁচপুর খালপাড় গ্রামে এ ঘটনা ঘটে।গত বুধবার দুপুরে ও রাতে দুই দফা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলেও তাদের উদ্ধার করেনি পুলিশ বলে অভিযোগ। ভুক্তভোগী রোমানা আক্তার জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পুরান কাঁচপুর খালপাড় গ্রামের ভূমিদস্যূ শাহজাহান (৪০), রাজু (৩৫), সিফাত (২৬), আব্দুর রব মিয়া (৫৫), আব্দুল আউয়াল (৫৮) ও খোকাসহ (৪০) ৮-১০জন মিলে একটি চক্র গত ৮দিন ধরে তাদের ভবনের বাহিরে ও ছাদের গেইটে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রেখেছে। এমনকি পানি ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। বর্তমানে রোমানা আক্তার তার মেয়ে ও শিশু ছেলে এবং নাতনীসহ অর্ধঅনাহারে দিন যাপন করছেন। তিনি আরো জানান, তিনি হৃদরোগে আক্রান্ত বাহির থেকে ঔষধ আনতেও পারছেন না। হাসান নামে এক প্রতিবেশী তাদেরকে জানালা দিয়ে খাবার দিতে আসলে, তার উপরও হামলা চালায় ওই ভূমিদস্যূ চক্রটি। স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে তাদেরকে উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের ও র‌্যাবের সাহায্য কামনা করেন। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত এসএম কামরুজ্জামান পিপিএম সঙ্গে মোবাইলে কথা হলে তিনি বলেন, এই ঘটনাটি তিনি জানতেন না, তবে ভুক্তভোগীর কোন আত্মীয়-স্বজন যেন থানায় এসে একটি অভিযোগ বা ভুক্তভোগী নিজে মোবাইলের মাধ্যমে একটি কল করে ঘটনাটি অবহিত করলে তিনি আইনানুগ ব্যবস্থা নিবেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park